০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে এখন আম্রপালির আধিপত্য

  • থিম বিক্রয়
  • প্রকাশের সময় ০৩:৩১:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৫ সময় ভিউ

ভ্যানে বিক্রি করা হচ্ছে আম্রপালি।

সারাদেশের বাজারজুড়ে এখন আম্রপালির আধিপত্য। মৌসুমের শেষ দিকে এসে হিমসাগর, গোপালভোগ ও ল্যাংড়ার সরবরাহ কমে যাওয়ায় আম্রপালির চাহিদা বেড়েছে। এর প্রভাবে সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে কেজিপ্রতি দাম ৫–৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা থেকে ট্রাকে ট্রাকে আম চট্টগ্রামে আসছে। পাইকারিতে ভালো মানের আম্রপালি ৭০–৮০ টাকা, মাঝারি মানের ৫৫–৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে মানভেদে দাম ৭০ থেকে ১৪০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীদের মতে, স্বাদ, মিষ্টতা ও ভালো মানের কারণে মৌসুমের শেষ সময়েও ক্রেতাদের প্রথম পছন্দ আম্রপালি। তাই অন্যান্য জাতের সরবরাহ কমে গেলেও এর বিক্রি কমেনি।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, আম্রপালি উচ্চ ফলনশীল, প্রতিবছর নিয়মিত ফল দেয় এবং গাছ তুলনামূলক ছোট হওয়ায় একই জমিতে বেশি চাষ করা যায়। এসব কারণে দেশে নতুন বাণিজ্যিক আমবাগানের প্রায় ৬০–৭০ শতাংশই এখন আম্রপালির দখলে।

Theme Bikroy Ad
লেখক সম্পর্কে তথ্য

Demo Two

জনপ্রিয়

বাজারে এখন আম্রপালির আধিপত্য

প্রকাশের সময় ০৩:৩১:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬