০১:১৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের পর শুরু হবে বুয়েটের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশিত সময় ০৫:৪৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭ সময় দেখুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার আগে শুরু হচ্ছে না। নির্বাচন শেষে যত দ্রুত সম্ভব ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর বুয়েটের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করা হবে। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

এর আগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল গত ২৮ জানুয়ারি ২০২৬ রাতে প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত ভর্তি শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষার ফল বুয়েটের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে দেখা যাচ্ছে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা সেখান থেকেই ফলাফল জানতে পারছেন।

গত ১০ জানুয়ারি দুই শিফটে বুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮৭ দশমিক ৪৪ শতাংশ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Demo Two

জাতীয় নির্বাচনের পর শুরু হবে বুয়েটের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম

প্রকাশিত সময় ০৫:৪৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬